সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ডিএমপির অভিযানে ৪৬০ জন গ্রেফতার, মামলা ২৫

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৭, | ১১:০৭:৫৩ |

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬০ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ২৫টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩২ জন, লালবাগ বিভাগে ২৯ জন, ওয়ারী বিভাগে ৫০ জন, মতিঝিল বিভাগে ৭৯ জন,  তেজগাঁও বিভাগে ৬১ জন, মিরপুর বিভাগে ৯৯ জন, গুলশান বিভাগে ৪৫ জন, উত্তরা বিভাগে ৬১ জন ও গোয়েন্দা বিভাগ ৪ জনকে গ্রেফতার করে। 

এ সময় তাদের কাছ থেকে ২ কেজি ২৮০ গ্রাম গাঁজা, ১০১২৭ পিস ইয়াবা, ১টি মোটরসাইকেল, ৯টি মোবাইল ফোন, ৩টি চাকু ও ১টি কাচি উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়েছে। ডিএমপি মিডিয়া বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..