সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন, গ্রেফতার ২

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৬, | ২২:০৪:৩৯ |

গাজীপুর মহানগরীর পূবাইল ৪১ নং ওয়ার্ড খিলগাও এলাকায় মাদকাসক্ত ছোট ভাই চাঁন মিয়ার হাতে বড়ভাই জুয়েল (২৬) খুন হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে রবিবার সকালে। নিহতের লাশ উদ্ধার গাজীপুর মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের সাথে জড়িত চাঁন মিয়া ও রুবেলকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে জুয়েল ব্যাটারি চালিত একটি অটোরিকশার ব্যাটারি চুরি করে। এবিষয়টি গাড়ির মালিক রুবেল জানতে পেরে জুয়েল’র মাকে জানায় এবং স্থানীয়পর্যায় একটি বিচার শালিষের আয়োজন করেন। গত শনিবার বিকালে ওই শালিসে ত্রিশ হাজার টাকা জরিমানা ধার্য্য করে। নিহত জুয়েল এর মা চায় না ছেলের চুরি করা ব্যাটারির জরিমানার টাকা দিতে রাজি হন। তিন দিনের সময় নেন। রবিবার বিকালে ওই জরিমানার অর্ধেক টাকা দেওয়ার কথা ছিলো। কিন্তু বিকাল হওয়ার পূর্বেই সকাল ১১টা ছোট ভাই চাঁন মিয়ার সহযোগিতায় রুস্তম, রুবেলসহ বেশ কয়েকজন মিলে গাছে বেঁধে পিটিয়ে ও ছুরিকাঘাত করে খুন করে।

এ বিষয়ে গ্রেফতারকৃত চাঁন মিয়া বলেন, জুয়েল তুচ্ছ ঘটনা নিয়ে কিছুদিন পূর্বে আমাকে মেরে রক্তাক্ত জখম করেছে। যে কারণে আমি তাকে মেরেছি। স্থানীয় বাসিন্দারা জানান, তারা উভয়ই মাদকাসক্ত ছিলেন। দুই সৎ ভাইয়ের মধ্যে বিরোধ চলছিলো।

এ ব্যাপারে পূবাইল থানার পরিদর্শক(তদন্ত) আবু বক্কর সিদ্দিক এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, হত্যাকান্ডে জড়িত সৎভাই চাঁন মিয়াকে পূবাইল বড়দল গ্রাম থেকে আটক করা হয়েছে। এছাড়া রুবেল ও তমিজউদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..