✕


নারায়ণগঞ্জে সাফিয়া হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৬, | ১৪:২৭:৩২ |

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাফিয়া হত্যা মামলায় মো. রুবেল মিয়া (৩৫) নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে আরও ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার দুপুরে নারায়ণগঞ্জ দায়রা জজ মো. আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন। 

কোর্টপুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামির উপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেছেন। রুবেল মিয়া চাঁদপুরের উত্তর মতলব থানা উত্তর পাঁচআনি এলাকার লিটন মিয়ার ছেলে।

আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির বলেন, ২০২১ সালের ২২ জানুয়ারি রূপগঞ্জের জাঙ্গীর এলাকায় রুবেল মিয়া তার পার্শ্ববর্তী বাসিন্দা সাফিয়া বেগম নামে এক নারীকে হত্যা করেন। সাফিয়া বেগমের স্বামী মো. শাহজালাল ভূঁইয়া জুমার নামাজের উদ্দেশ্য মসজিদে গেলে রুবেল মিয়া ঘরে প্রবেশ করে গলায় ছুরি দিয়ে আঘাত করে মারাত্মক জখম করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাফিয়া নিহত হন।

তিনি আরও বলেন, রুবেল মিয়া সাফিয়ার গলায় থাকা স্বর্ণের চেইন ও কানের স্বর্ণের দুল নিয়ে পালিয়ে যায়। পরে এ ঘটনায় তার মেয়ে ফেরদৌসী বেগম মায়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..