সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

নাইট্রোজেনবাহী ট্রাক উল্টে মহাসড়কে ঘন ধোঁয়া, আহত ২

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৫, | ১৯:৫১:০৫ |

নাটোরের বড়াইগ্রামে মহাসড়কে তরল নাইট্রোজেন গ্যাসবাহী একটি ট্রাক উল্টে গিয়ে বেশ কয়েকটি সিলিন্ডার ফেটে গেছে। এতে সিলিন্ডার থেকে নির্গত গ্যাসে মহাসড়কের প্রায় ৪০০ মিটার এলাকা ঘন সাদা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। দুর্ঘটনায় ট্রাকের চালক ও সহকারী আহত হয়েছেন।

শনিবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের শ্রীরামপুর এলাকার তরমুজ পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় উল্টে যাওয়া ট্রাক থেকে আহত চালক ও চালকের সহকারীকে উদ্ধার করতে স্থানীয়রা কেউ সহস পায়নি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। 

আহতরা হলেন ট্রাকচালক ঢাকা সাভার জিঞ্জিরা এলাকার সিদ্দিকুর রহমান (৬০) ও চালকের সহকারী ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার মৃত মফিজ উদ্দিনের ছেলে ফজলুর রহমান (৫৫)।
 
বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, ঢাকা থেকে নাটোরের উদ্দেশ্যে ছেড়ে আসা নাইট্রোজেনবাহী ট্রাকটি সড়কের ছোট-বড় গর্তের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এর পরপরই বিকট শব্দে গাড়িটিতে থাকা সিলিন্ডার ক্ষতিগ্রস্ত হয়ে গ্যাস বের হতে শুরু করে। মুহূর্তের মধ্যে গ্যাস ছড়িয়ে পড়ে এবং সাদা ঘন কুয়াশার মতো প্রায় ৩০০-৪০০ মিটার এলাকা ঢেকে যায়। স্থানীয়রা আতঙ্কে দূরে সরে যান এবং ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। 

এতে মহাসড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল এবং হাইওয়ে পুলিশের তৎপরতায় দ্রুত ট্রাকটি উদ্ধার করে গন্তব্যস্থলে পাঠিয়ে দেয়।

 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..