সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

বাংলাদেশ অর্থনৈতিক স্বাধীনতায় ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৩-১৩, | ১০:১২:২৮ |

অর্থনৈতিক স্বাধীনতা সূচকে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। ওয়াশিংটনভিত্তিক কনজারভেটিভ থিংক ট্যাংক দ্য হেরিটেজ ফাউন্ডেশনের তালিকা থেকে এ তথ্য জানা গেছে। প্রতিষ্ঠানটি করের বোঝা, ব্যক্তিগত ও করপোরেট পরিসরে করের হার এবং মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তুলনায় শতাংশ হিসেবে মোট আদায়কৃত কর রাজস্ব আয়- এসব বিষয় বিবেচনায় রেখে তালিকা প্রণয়ন করে থাকে।

থিংক ট্যাংকটি জানিয়েছে, গত দশকে বাংলাদেশ অর্থনৈতিক স্বাধীনতা অর্জনে ধীর অথচ স্থির প্রকৃতিতে সামনের দিকে এগিয়ে গিয়েছে। দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন অবস্থানে আছে নেপাল। বাংলাদেশ ছাড়া দক্ষিণ এশিয়ায় সব দেশেরই স্কোর কমেছে এ বছরের সূচকে।

প্রতিবেদন অনুযায়ী ২০২১ সালে ৫৬.৫ স্কোর করে বাংলাদেশের অবস্থান ১২০তম। পাকিস্তানের অবস্থান পাকিস্তান ১৫২ তম।

বাংলাদেশের সমান স্কোর নিয়ে ১২১তম অবস্থানে আছে ভারত। বাংলাদেশ এ বছর দশমিক ১ পয়েন্ট স্কোর করায় ও এ বছর ভারত কোনো স্কোর না করায় অবস্থানের এই হেরফের হয়েছে। করের বোঝা, ব্যবসার স্বাধীনতা ও শ্রম স্বাধীনতায় আগের চেয়ে স্কোর বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের। গত বছর বাংলাদেশের অবস্থান একধাপ নিচে ছিল।

তালিকায় ৮৯.৭ স্কোর নিয়ে প্রথম অবস্থানে আছে সিঙ্গাপুর। এর পরই আছে যথাক্রমে নিউজিল্যান্ড (স্কোর ৮৩.৯) এবং অস্ট্রেলিয়া (স্কোর ৮২.৪)। শ্রীলংকা ১৩১, নেপাল ১৫৭, যুক্তরাজ্য ৭, যুক্তরাষ্ট্র ২০। তালিকায় সর্বশেষ অবস্থানে আছে উত্তর কোরিয়া। দেশটির অবস্থান ও স্কোর যথাক্রমে ১৭৮ এবং ৫.২।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..