সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ, আটক ২

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২২, | ১৯:২৭:০১ |
বগুড়া সদর উপজেলার এক মানসিক ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ এবং পলাতক রয়েছেন অপর এক অভিযুক্ত।

স্থানীয় বেশ কয়েকজনের দাবি, নির্যাতনের শিকার ওই নারী প্রায় তিন মাসের অন্তঃসত্ত্বা।

অভিযুক্তরা হলেন মাহবুবুর রহমান, আলমগীর হোসেন ও শহিদুল ইসলাম।

স্থানীয়দের কয়েকজন দাবি করেন, ওই নারীর স্বামী দীর্ঘদিন একটি মাদক মামলায় কারাগারে থাকাকালে অভিযুক্তরা একাধিকবার তাকে ধর্ষণ করেন।

এর ফলে তিনি প্রায় তিন মাসের অন্তঃসত্ত্বা হয়েছেন বলে দাবি করা হচ্ছে। 

তারা বলেন, সম্প্রতি স্বামী জামিনে মুক্ত হয়ে স্ত্রীর শারীরিক পরিবর্তনের কারণ জানতে চাইলে তিনি নির্যাতনের কথা জানান। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা আলমগীর ও শহিদুলকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বলেন, দুই অভিযুক্তকে আটক করা হয়েছে এবং পলাতক অপর অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভুক্তভোগী বা তার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..