সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, ৩ প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২২, | ১৮:৫৪:৪৭ |
মানিকগঞ্জে স্বাস্থ্যসেবার মান নিশ্চিতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে অনিয়ম পাওয়ায় দুটি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। 

বুধবার (২২ জুলাই) দুপুরের দিকে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

বন্ধ করে দেওয়া প্রতিষ্ঠানগুলো হলো- আল রাফী জেনারেল হাসপাতাল, যমুনা জেনারেল হাসপাতাল এবং মডার্ন ডায়াগনস্টিক সেন্টার। 

জানা যায়, জেলা শহরে অবস্থিত আল রাফী জেনারেল হাসপাতাল ও যমুনা জেনারেল হাসপাতালের লাইসেন্স দীর্ঘদিন ধরে নবায়ন করা হয়নি।

এছাড়া পরিদর্শনের সময় প্রতিষ্ঠান দুটিতে কোনো দায়িত্বরত চিকিৎসক ও লেবার রুম পাওয়া যায়নি। একই সঙ্গে এই তিনটি প্রতিষ্ঠানের প্যাথলজি ও ডায়াগনস্টিক বিভাগে নানা অনিয়ম ধরা পড়ে।
এছাড়া মানিকগঞ্জ শিশু ও জেনারেল হাসপাতালকে মুচলেকা নিয়ে সতর্ক করা হয়েছে।
সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস বলেন, মানিকগঞ্জের স্বাস্থ্য সেবাকে জনবান্ধব ও মানসম্মত করতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

অনিয়মের কারণে তিনটি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধসহ একটি প্রতিষ্ঠানকে মুচলেকা নিয়ে সতর্ক করা হয়েছে। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..