সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

গাজীপুরে ২ মাদক কারবারি গ্রেপ্তার, গাড়ি জব্দ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২১, | ২০:২০:২০ |

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১।

গ্রেপ্তারকৃতরা হলেন- শেরপুরের নালিতাবাড়ী থানার পলাশীকুড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে ফয়সাল আহমেদ (২২) ও গোপালগঞ্জের কাশিয়ানী থানার বাগঝাপা সাজাইল গ্রামের মোসলেম শেখের ছেলে হৃদয় শেখ (৩৪)।

মঙ্গলবার র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক শাহ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব কর্মকর্তা শাহ আলম বলেন, সোমবার (২০ জুলাই) র‌্যাবের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পোড়াবাড়ী রায়হান অটোমোবাইলস ওয়ার্কশপের সামনে চেকপোস্ট পরিচালনা করে মাদক কারবারি ফয়সাল আহমেদ ও হৃদয় শেখকে গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজত থেকে ১৩৯.৫ লিটার বিদেশি মদ, নগদ ১০৫০ টাকা, দুটি মোবাইল ফোন ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ৫ লাখ ৫৮ হাজার টাকা।

আসামিদের জিএমপির সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..