সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ওড়না দিয়ে শ্বাসরোধে স্বামীকে হত্যা, স্ত্রী গ্রেপ্তার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২১, | ২০:১৩:২৯ |

গাজীপুরের টঙ্গীতে পারিবারিক কলহের জেরে স্বামীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে টঙ্গী পশ্চিম থানার মাছিমপুর কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম (২৭) জামালপুরের মেলান্দহ উপজেলার টগারচর গ্রামের আফছার আলীর ছেলে। গ্রেপ্তার পিপাসা আক্তার (২১) একই উপজেলার আব্দুল করিমের মেয়ে।

পুলিশ জানায়, প্রায় এক মাস আগে জীবিকার সন্ধানে দম্পতি টঙ্গীতে এসে মাছিমপুর কলাবাগান বস্তিতে ভাড়া বাসায় ওঠেন। আবুল কালাম অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সোমবার রাতে বাসায় ফেরার পর পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রী পিপাসা আক্তার ওড়না দিয়ে স্বামীর গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন বলে অভিযোগ।

ঘটনার পর স্থানীয় লোকজন পিপাসা আক্তারকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে আবুল কালামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে গ্রেপ্তার নারীর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে হত্যা মামলা করেছেন। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..