সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

নিউজিল্যান্ডে প্রধানমন্ত্রীর প্রশংসা তামিমের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৩-১০, | ০৯:২১:৫৭ |

বাংলাদেশ দল দেশের মাটিতে করোনার টিকা নিয়েই নিউজিল্যান্ডে খেলতে গেছে। প্রথম ধাপেই ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল করোনার টিকা নিয়েছেন।

ক্রিকেটার থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষ এখন করোনার টিকা নিতে পারছেন, সেটাকে খুব ইতিবাচক দৃষ্টিতে দেখছেন তামিম ইকবাল। তিনি মনে করেন, বাংলাদেশ সরকার এই করোনার টিকা ব্যবস্থাপনায় দারুণ দক্ষতার পরিচয় দিয়েছে।

তামিমের অনুভব, একটা সময় টিকা সবাইকেই নিতে হবে। তিনি বলেন, ‘এটাই ভবিষ্যৎ, আমার মনে হয়। কোনো একটা পর্যায়ে সবাইকেই নিতে হবে। দেশ হিসেবে আমাদের দেশ অসাধারণ কাজ করেছে।’

দেশে টিকা নেয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছিলেন তামিম। নিউজিল্যান্ডে বসেও তার অবদানের কথা তুলে ধরলেন দেশসেরা ওপেনার। তামিম মনে করেন, বাংলাদেশের মানুষ সৌভাগ্যবান যে, সবাই ফ্রি ভ্যাকসিন পাচ্ছে।

তামিম বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্রণী ভূমিকা নিয়ে আগে থেকেই সব ব্যবস্থা করেছেন। দারুণ কাজ করেছেন তিনি। জাতি হিসেবে আমরা খুবই সৌভাগ্যবান। শুধু আমরা ক্রিকেটাররাই নয়, সাধারণ মানুষও ভ্যাকসিন পাচ্ছে এবং সবচেয়ে ভালো ব্যাপার হলো, সবার জন্য ফ্রি। জাতি হিসেবে আমরা যা করেছি, বাংলাদেশকে নিয়ে আমি গর্বিত।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..