✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বিশ্বকাপ খেলার ১৬ দিন পরেই না ফেরার দেশে তারকা ফুটবলার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১১, | ২০:১৮:২০ |

দক্ষিণ আফ্রিকার জাতীয় ফুটবল দল ও মামেলোদি সানডাউন্সের মিডফিল্ডার জেইডেন অ্যাডামস আর নেই। মাত্র ২৫ বছর বয়সেই মারা গেছেন এই প্রতিভাবান ফুটবলার। কয়েক সপ্তাহ আগেই ২০২৬ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে মাঠে নেমেছিলেন তিনি।

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপের গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই খেলেছিলেন অ্যাডামস। তার পারফরম্যান্সে ভর করেই প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছিল দক্ষিণ আফ্রিকা। তবে শেষ ৩২-এর লড়াইয়ে স্বাগতিক কানাডার কাছে হেরে বিদায় নেয় দলটি।

দক্ষিণ আফ্রিকার ক্রীড়া, শিল্প ও সংস্কৃতিমন্ত্রী গেইটন ম্যাকেঞ্জি অ্যাডামসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকার ফুটবল তার অন্যতম উজ্জ্বল তরুণ প্রতিভাকে হারিয়েছে। তার মৃত্যুর কারণ এখনও নিশ্চিত নয়। পরিবার ও ক্লাবকে এই কঠিন সময়ে ব্যক্তিগত পরিসর দেওয়ার আহ্বান জানাচ্ছি এবং সবাইকে গুজব ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ করছি।’

পুলিশ জানিয়েছে, শনিবার সকালে কেপটাউনের স্কটশেকলুফ এলাকার একটি বাড়ি থেকে ২৫ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তবে মৃত্যুর কারণ এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

২০২২ সালে দক্ষিণ আফ্রিকার জার্সিতে অভিষেক হওয়া অ্যাডামস নিজের ক্যারিয়ার শুরু করেন স্টেলেনবস এফসিতে। ২০২৫ সালের জানুয়ারিতে যোগ দেন মামেলোদি সানডাউন্সে। ক্লাবটির হয়ে দক্ষিণ আফ্রিকার লিগ ও আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও জিতেছিলেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..