সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

বাংলাদেশে আবাসিক মিশন চালু করতে চায় গ্রিস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০২-২৪, | ০৪:৪০:৪৩ |

বাংলাদেশে আবাসিক মিশন চালু করতে আগ্রহী গ্রিস। এ ব্যাপারে দ্রতই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে দেশটি।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশকালে এ কথা বলেন গ্রিসের নব-নিযুক্ত অনাবাসিক রাষ্ট্রদূত দিনোইসিওস কিভেতোস।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, বাংলাদেশ এবং গ্রিসের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে ঢাকায় গ্রিসের আবাসিক মিশন চালু করা খুবই গুরুত্বপূর্ণ।

এসময় তিনি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশে আবাসিক মিশন চালুর বিষয়ে একটি ইতিবাচক পদক্ষেপ নেবে গ্রিস।

রাষ্ট্রদূত বলেন, তার দেশ বাংলাদেশে আবাসিক মিশন চালু করার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

এছাড়া গ্রিসের রাষ্ট্রদূত কোভিড-১৯ মহামারি মোকাবেলায় সময় উপযোগী পদক্ষেপ গ্রহণের জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেন।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের মানুষ প্রাচীন গ্রিক সভ্যতা, ঐতিহ্য ও সংস্কৃতির ব্যাপারে জানতে অনেক আগ্রহী।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..