সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ট্রোলের শিকার নুসরত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০২-১৯, | ১২:২৪:৩৯ |

কোথায় যশ দাশগুপ্তের বিরোধী শিবিরে যোগদান নিয়ে কিছু বলবেন, কতটা টাল খাবে গাঢ় রসায়ন তা নিয়ে নেটমাধ্যমে কিছু জানাবেন, তা নয় বদলে ইনস্টাগ্রামে নিজের চোখের সৌন্দর্য বর্ণনায় ব্যস্ত নুসরত জাহান! ব্যস, ফের নেটাগরিকদের ট্রোলের শিকার শাসকদলের সাংসদ। ১৮ ফেব্রুয়ারি নিজের তিনটি ক্লোজআপ পোস্ট করেন নুসরাত। ক্যাপশনে লেখেন, দুই চোখ কোন কথা লুকিয়ে রেখেছে? সবাই পড়তে পারছ? সঙ্গে হ্যাশট্যাগে #আইজস্পিকসমোরদ্যানওয়ার্ডস #উইন্ডোজটুদ্যসোল #সিক্রেটকিপার্স-র মতো ইনস্টাগ্রাম পেজের নাম। যেখানে একই ভাবে চোখের সৌন্দর্যের কথা, ছবি পোস্ট করা হয়।

এতেই বেজায় চটে যান অনুরাগীরা। একজনের প্রশ্ন, আপনি শেষ কবে গিয়েছেন টাকি রোডে? গত ৪ বছর ধরে রাস্তা সারাইয়ের কাজ হয়েই চলেছে সেখানে! শহর কলকাতা আর শহরতলিকে জুড়তে এই রাস্তা ভীষণ গুরুত্বপূর্ণ। বিষয়টির উপর দয়া করে যদি নজর দেন। শেষে এক কথায় নুসরতের সৌন্দর্যের প্রশংসা করেন।

পাল্টা উত্তরে আরেক নেটাগরিকের ব্যঙ্গোক্তি, অরণ্যে রোদন বোঝো? যেটা তুমি করছ সেটা। আর টাকি রোডে যান কি না জানি না কিন্তু ‘টাকি টাকি’ গানে নেচেছেন শিওর!একজন সৎ পরামর্শও দিয়েছেন, নাম বদলে পাকি রোড রাখলে যদি কাজ হয়। নুসরতের সৌন্দর্যের প্রশংসারও ঢল নেমেছে মন্তব্য বিভাগে। অনেকেই ব্রাত্য বসুর ‘ডিকশনারি’তে তার অভিনয়ের প্রশংসা করেছেন। যদিও কোনও মন্তব্যই টলাতে পারেনি অভিনেত্রীকে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..