সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

অক্ষয়ের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন রাবিনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৩, | ১৩:১৫:১৯ |

একসময় বলিউডের জনপ্রিয় জুটি ছিলেন রাবিনা ট্যান্ডন ও অক্ষয় কুমার। নব্বইয়ের দশকে পর্দার পাশাপাশি ব্যক্তিগত সম্পর্ক নিয়েও ব্যাপক আলোচনায় ছিলেন তারা। বাগদান পর্যন্ত গড়ানো সেই সম্পর্ক ভেঙে যাওয়ার বহু বছর পরও বিষয়টি নিয়ে মানুষের আগ্রহ দেখে বিস্ময় প্রকাশ করেছেন রাবিনা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, তাদের বিচ্ছেদের প্রায় ২৫ থেকে ৩০ বছর পেরিয়ে গেছে। তারপরও ইন্টারনেটে তার নাম খুঁজলে অক্ষয় কুমারের নাম বারবার সামনে চলে আসে, যা তাকে অবাক করে।

রাবিনার মতে, বর্তমান সময়ে সম্পর্ক ভাঙা, বিচ্ছেদ কিংবা নতুন করে জীবন শুরু করা খুবই স্বাভাবিক বিষয়। তাই এত বছর আগের একটি ভাঙা বাগদান নিয়ে এখনো আলোচনা চলতে থাকা তার কাছে অস্বাভাবিক মনে হয়।

তিনি বলেন, সম্পর্কের সমাপ্তি জীবনেরই একটি অংশ এবং সময়ের সঙ্গে সবাই নিজেদের জীবনে এগিয়ে যায়। তার ভাষায়, তিনি ও অক্ষয় দু’জনেই বহু আগেই অতীত পেছনে ফেলে নতুন জীবন শুরু করেছেন।

অভিনেত্রী আরও জানান, বর্তমানে তাদের মধ্যে কোনো তিক্ততা নেই। বিভিন্ন অনুষ্ঠান বা পেশাগত কাজে দেখা হলে স্বাভাবিকভাবেই একে অপরের সঙ্গে কথা বলেন এবং পারস্পরিক সম্মান বজায় রাখেন।

এদিকে দীর্ঘদিন পর আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন অক্ষয় কুমার ও রাবিনা ট্যান্ডন। পরিচালক আহমেদ খানের নতুন সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গলে’ অভিনয়ের মাধ্যমে দুই দশকেরও বেশি সময় পর একই ছবিতে দেখা যাবে এই জনপ্রিয় জুটিকে। বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..