সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

হজের প্রস্তুতি সৌদিতে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০২-১৫, | ০৯:৫২:১০ |

আগামী জুলাই মাসে পবিত্র হজকে কেন্দ্র করে সৌদি সরকার প্রস্তুতি নিতে শুরু করেছে। মানুষের স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় জনবল সরবরাহের পদক্ষেপ নিচ্ছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।

গালফ নিউজ জানায়, হাজিদের স্বাস্থ্যসেবায় অংশ নেবে এমন কর্মী বাছাইয়ের জন্য দেশটির স্বাস্থ্য অধিদফতর কমিটি গঠন করবে। প্রতিটি কমিটি প্রয়োজনীয় জনশক্তি সরবরাহ, শ্রেণিবদ্ধকরণ ও নিশ্চিতকরণের জন্য দায়বদ্ধ থাকবে। স্বেচ্ছাসেবীদের প্রয়োজনীয় সংখ্যা এবং বিশেষত্ব অনুযায়ী প্রস্তাবিত কর্মীদের নাম পর্যালোচনা করা হবে।

মন্ত্রণালয় বলেছে, জনবল সংক্রান্ত কমিটি ও স্বাস্থ্য অধিদফতরের উত্থাপিত প্রার্থীদের আবেদনই শুধু গ্রহণ করা হবে।

গত বছর করোনা ভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে সৌদি ও প্রবাসী মুসলিমরা সীমিত আকারে প্রতীকী হজ পালন করেন। চলতি বছর এখনো তারা সিদ্ধান্ত নেয়নি কি পরিমাণ মুসল্লি হজ করতে পারবেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..