✕

সর্বশেষ :
মদিনা-জেদ্দার পথই এখন সৌদি আরবগামী যাত্রীদের ভরসা আর্জেন্টিনায় শিক্ষার্থীদের বিক্ষোভ, বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয় ভবন দখল সড়ক দুর্ঘটনা রোধে ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও গাড়ির ফিটনেস পরীক্ষায় কঠোরতা প্রশাসনের বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপের পর কঠোর নিয়ম আনছে ফিফা ইরানি স্লিপার সেলের ভয়ে ছিল আমিরাত? দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ডিএমপি: কমিশনার তিন বিভাগে বৃষ্টির আভাস আশঙ্কাজনক হারে গলছে ‘ডুমসডে গ্ল্যাসিয়ার’, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে বিশ্ব ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে চারজনের মৃত্যু দেশের ২৭২৭ পূজামণ্ডপে বিজিবি মোতায়েন, দুর্গম এলাকায় ২১ বেস ক্যাম্প

দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীর চার দিনের রিমান্ড মঞ্জুর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২১, | ১৩:২৬:৫৩ |

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে ১১৯ কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক সংসদ সদস্য ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রোববার (২১ জুন) ঢাকা মহানগর দায়রা স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম রিমান্ডের প্রয়োজনীয়তা তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিলের আবেদন জানায়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

দুদকের অভিযোগ অনুযায়ী, মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর প্রক্রিয়ায় সরকারি ক্ষমতার অপব্যবহার করে সংশ্লিষ্ট ব্যক্তিরা এজেন্ট হিসেবে নিয়োগ লাভ করেন এবং সরকার নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ আদায় করেন। অভিযোগে বলা হয়, শ্রমিকদের কাছ থেকে বিভিন্ন ধাপে অতিরিক্ত ১১৯ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা আদায় করা হয়েছে।

এ ছাড়া অবৈধভাবে আদায়কৃত অর্থ বিভিন্ন উপায়ে স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে অর্থপাচারের অভিযোগও আনা হয়েছে। এ ঘটনায় দুর্নীতি দমন আইন, দণ্ডবিধি এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, গত ২২ মার্চ রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরবর্তীতে তাকে গ্রেপ্তার দেখানো হলে তিনি কারাগারে রয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..