সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

টিকা নিলেন আলমগীর-রুনা লায়লা দম্পতি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০২-১৪, | ০৯:২৫:৩১ |

করোনার টিকা গ্রহণে সাধারণ মানুষের মতো বিনোদন জগতের তারকারাও আগ্রহী হচ্ছেন। সেই ধারাবাহিকতায় এবার টিকা নিলেন চিত্রনায়ক আলমগীর ও সংগীত তারকা রুনা লায়লা।

১৪ ফেব্রুয়ারি সকাল ৯টায় রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে করোনার টিকা নেন তারা। তাদের সঙ্গে পরিবারের সদস্যসহ আরও কয়েকজন টিকা নিয়েছেন।

টিকা গ্রহণ শেষে রুনা লায়লা বলেন, ‘টিকা দেওয়ার সিস্টেমটা বেশ ভালো ছিল। কোনো ঝামেলা ছাড়াই টিকা নিয়েছি। টিকা নিয়ে ভয়ের কিছু নাই। সবাইকে করোনার টিকা নেয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের পুরো পরিবার এবং স্টাফসহ নয়জন টিকা নিয়েছি।

দেশে আনুষ্ঠানিকভাবে করোনার টিকা দেয়া শুরু হলে শুরুতেই সংসদ সদস্য ও অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা টিকা নিয়েছিলেন। সুবর্ণার টিকা নেয়ার পরদিন নাট্যজন ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর টিকা নেন। এরপর বিনোদন জগতের তারকা মামুনুর রশীদ, তারিক আনাম খান, নিমা রহমান, ব্যান্ড শিল্পী জেমস, শাবনাজ, নাঈমসহ অনেকের টিকা নেয়ার খবর জানা যায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..