সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১৮, | ২০:২১:৩৩ |

মার্কিন রিয়ালিটি শো ‘দ্য রিয়েল এল ওয়ার্ড’ তারকা ফ্রান্সিন বেপ্পু আত্মহত্যা করেছেন। হনলুলু ময়নাতদন্ত বিভাগের প্রতিবেদনের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম টিএমজেড এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, গত ১৭ ফেব্রুয়ারি হনলুলুতে নিজ বাসভবন থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর। ময়নাতদন্ত প্রতিবেদনে অভিনেতা ঝুলে আত্মহত্যা করেছেন বলে উল্লেখ করা হয়েছে। মৃত্যুর সময় তার শরীরে মাদকের উপস্থিতি পাওয়া গেছে।

ফ্রান্সিনের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ তার পরিবার। এক বিবৃতিতে তারা জানান, ‘ফ্রান্সিন চিরকাল মানুষের মনে  বেঁচে থাকবে। তাকে সবাই এত ভালোবাসা দিয়েছেন আমরা কৃতজ্ঞ।’ পরিবারের অন্যতম সদস্যকে হারানোর শোক কাটিয়ে উঠতে সবার কাছে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন তারা।

জনপ্রিয় মার্কিন চ্যানেল ‘শো-টাইম’-এর রিয়েলিটি সিরিজ ‘দ্য রিয়েল এল ওয়ার্ড’-এ অভিনয়ের মাধ্যমে দর্শক মহলে ব্যাপক পরিচিত পান ফ্রান্সিন বেপ্পু।

সূত্র: টিএমজেড

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..