সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

সোশ্যাল মিডিয়ায় ভুয়া কনটেন্ট, আইনি পথে প্রীতি জিনতা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১৮, | ১৮:২৭:২১ |
এআই-নির্ভর ডিপফেক ভিডিও ও ডিজিটাল কনটেন্টের অপব্যবহারের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করতে বোম্বে হাইকোর্টের অনুমতি পেয়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। আদালতের এই সিদ্ধান্তের ফলে তিনি গুগল এলএলসি, মেটা প্ল্যাটফর্মসসহ একাধিক ডিজিটাল প্ল্যাটফর্ম ও ওয়েবসাইটের বিরুদ্ধে মামলা করতে পারবেন।

বোম্বে হাইকোর্ট এই অনুমতি দেয় মঙ্গলবার (১৬ জুন)। অভিযোগে বলা হয়েছে, এসব প্ল্যাটফর্মে এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি ডিপফেক ভিডিও, বিকৃত ছবি, মিম এবং চ্যাটবট-নির্ভর ভুয়া কনটেন্ট ছড়িয়ে তার ব্যক্তিত্ব, অধিকার, কপিরাইট এবং সুনাম ক্ষুণ্ণ করা হয়েছে।



আদালতে প্রীতি জিনতার পক্ষের আইনজীবী রোহান কদম যুক্তি দেন, বিভিন্ন বিদেশি ও দেশীয় প্ল্যাটফর্মে এই ধরনের কনটেন্ট আপলোড ও প্রচার করা হয়েছে, যা তার ব্যক্তিগত মর্যাদা ও পেশাগত সুনামের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। আদালতও তার আবেদন গ্রহণ করে মামলা দায়েরের অনুমতি দেয়।

এটি প্রথম ঘটনা নয়, গত দুই বছরে বলিউডের একাধিক তারকা কার্তিক আরিয়ান, শত্রুঘ্ন সিনহা, শিল্পা শেঠি, অক্ষয় কুমার, সুনীল শেঠি, প্রয়াত সংগীতশিল্পী আশা ভোঁসলে এবং অরিজিৎ সিংও একই ধরনের সুরক্ষার জন্য বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আইনজীবীরা আদালতে জানান, অভিযোগিত কনটেন্ট শুধু ভারতের ভেতরেই নয়, আন্তর্জাতিকভাবে বিভিন্ন ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ন্ত্রণ করা আরও জটিল করে তুলেছে।

সুত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..