সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

উপযুক্ত সময়ে জম্মু-কাশ্মীরের মর্যাদা ফেরানো হবেঃ অমিত শাহ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০২-১৩, | ০৬:১৬:২৯ |

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, সঠিক সময়ে জম্মু-কাশ্মীর রাজ্যের মর্যাদা ফেরানো হবে। সরকার সে ব্যাপারে সদা সচেষ্ট। শনিবার লোকসভায় জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল পেশ করার সময় অমিত শাহ একথা বলেছেন বলে হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস সহ বিভিন্ন পত্রিকার খবরে বলা হয়েছে।

এই বিলের সঙ্গে জম্মু-কাশ্মীর রাজ্যের মর্যাদার কোনও সম্পর্ক নেই জানিয়ে ভারতের সংসদের নিম্নকক্ষে শাহ বলেন, “অনেক সাংসদ বলেছেন, এই বিলটি পেশ করার মানে হল জম্মু-কাশ্মীরকে আর রাজ্যের মর্যাদা দেওয়া হবে না। আমি বিলটি পেশ করেছি, এবং আমি স্পষ্ট করে জানাচ্ছি এর উদ্দেশ্য কী। এখানে কোথাও লেখা নেই, জম্মু-কাশ্মীর রাজ্যের মর্যাদা ফেরানো হবে না। কোথা থেকে এ ব্যাপারে নিশ্চিত হচ্ছেন আপনারা? আমি আবারও বলছি, এই বিলের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। রাজ্যের মর্যাদা সঠিক সময়ে ফেরানো হবে।”

উল্লেখ্য, ২০১৯ সালের ৫ অগস্ট সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহার করেছিল কেন্দ্র। তার ফলে জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা রদ হয়ে যায়। সঙ্গে জম্মু ও কাশ্মীরকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়।

অমিত শাহের দাবি, তারপর থেকে দুই কেন্দ্রশাসিত অঞ্চলে উন্নয়নের গতি ত্বরান্বিত হয়েছে। বিরোধীদের আক্রমণ করে তিনি বলেন, ‘জম্মু ও কাশ্মীর এবং লাদাখের বিষয়ে রাজনীতি করবেন না। যদি আপনারা রাজনৈতিক লড়াই চান, তাহলে রিংয়ে আসুন এবং প্রতিদ্বন্দ্বিতা করুন। এটা আমাদের দেশের সংবেদনশীল এলাকা।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..