সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

রাজধানীতে খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১৭, | ২০:১২:২০ |

রাজধানীর বাড্ডা থানার সাঁতারকুল ইয়াসিন নগর এলাকায় একটি খালের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘ সময় পানিতে পড়ে থাকায় মরদেহটি পচে বিকৃত হয়ে গেছে।

বুধবার দুপুরে বাড্ডা থানার এসআই মাহবুবুল আলম জানান, মঙ্গলবার (১৬ জুন) দুপুর আড়াইটার দিকে ৪২ নম্বর সাঁতারকুল ওয়ার্ডের ইয়াসিন নগর এলাকার একটি খালে কচুরিপানার মধ্যে এক যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে বুধবার (১৭ জুন) দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, মরদেহটি কয়েক দিন আগের হওয়ায় অতিরিক্ত পচে গেছে এবং প্রাথমিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..