সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ওয়েব সিরিজের নাম ‘ব্রাজেন্টিনা’, অভিনয় করলেন জামাল ভূঁইয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১৭, | ১৩:৫৫:৪৬ |

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবার নতুন পরিচয়ে দর্শকদের সামনে আসছেন। ফুটবল মাঠের পরিচিত মুখ এবার অভিনয়ে অভিষেক ঘটিয়েছেন। বিশ্বকাপকে কেন্দ্র করে নির্মিত ‘ব্রাজেন্টিনা’ নামের একটি ওয়েব সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি।

রাজধানীর কলাবাগানের একটি মাঠে সম্প্রতি সিরিজটির শুটিং শুরু হয়েছে। সিরিজটি পরিচালনা করছেন নির্মাতা তারিক মুহাম্মাদ হাসান।

‘ব্রাজেন্টিনা’ সিরিজে জামাল ভূঁইয়ার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা ও লামিমা লাম। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে দেখা যাবে শরাফ আহমেদ জীবন, সহিদ উন নবী ও ইশতিয়াক আহমেদসহ আরও কয়েকজন শিল্পীকে।

অভিনয়ের বিষয়ে জামাল ভূঁইয়া জানান, শুরুতে তিনি এ প্রস্তাবে রাজি ছিলেন না। অভিনয় করতে পারবেন না বলে নির্মাতাকে জানিয়েছিলেন। তবে পরিচালকের ধারাবাহিক অনুরোধ ও উৎসাহে শেষ পর্যন্ত কাজটি করতে সম্মত হন। এর আগে কয়েক বছর আগেও তাকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু ব্যস্ততার কারণে তখন তা সম্ভব হয়নি। এবার নতুন অভিজ্ঞতা অর্জনের আগ্রহ থেকেই তিনি কাজটি করেছেন।

অভিনয়ের অভিজ্ঞতা সম্পর্কে জামাল বলেন, বিজ্ঞাপনচিত্রে কাজ করলেও নাটক বা সিরিজে অভিনয় তার জন্য সম্পূর্ণ নতুন বিষয়। শুটিংয়ের পুরো প্রক্রিয়াকে তিনি ‘ম্যাজিক্যাল’ বলে উল্লেখ করেন। একই সঙ্গে জানান, অভিনয় সহজ নয় এবং পেশাদার শিল্পীদের সঙ্গে কাজ করতে গিয়ে নতুন অনেক কিছু শিখছেন। তবে চ্যালেঞ্জিং হলেও কাজটি তিনি উপভোগ করছেন।

কলাবাগানের যে মাঠে সিরিজটির শুটিং চলছে, সেই মাঠের সঙ্গে জামালের দীর্ঘদিনের স্মৃতি জড়িয়ে আছে। তার ভাষায়, এখান থেকেই তার ফুটবল ক্যারিয়ারের শুরু হয়েছিল। সেই পরিচিত মাঠেই এখন অভিনয়ের কাজে অংশ নেওয়া তার জন্য বিশেষ অনুভূতির।

নির্মাতা তারিক মুহাম্মাদ হাসান জানান, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের আবেগকে কেন্দ্র করেই সিরিজটির গল্প নির্মিত হয়েছে।

যদিও বিষয়টি পরিচিত, তবু উপস্থাপনায় নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে। আট পর্বের এই সিরিজ আগামী ৩০ জুন থেকে একটি ওটিটি প্ল্যাটফর্মে প্রচার শুরু হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..