সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ফ্রিজ ছাড়াই আম সংরক্ষণের উপায়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১৬, | ১৪:০২:২২ |
বাজারে এখন নানা জাতের আম পাওয়া যাচ্ছে। ভরা মৌসুমে দাম কিছুটা হাতের নাগালে হওয়ায় অনেকেই একসঙ্গে অনেকটা আম কিনে রাখছেন। কিন্তু সমস্যা দেখা দিচ্ছে সংরক্ষণে। ফ্রিজে অন্যান্য জিনিসের পাশাপাশি সব আম রাখা সম্ভব হচ্ছে না। আবার প্রচণ্ড গরমে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় আম বাইরে ফেলে রাখলেও দ্রুত মজে যাওয়া বা পচে যাওয়ার ভয় থাকে। এ সমস্যা সমাধানে আম সংরক্ষণের উপায় জানানো হয়েছে ‘আনন্দবাজারের’এক প্রতিদেনে।  এতে বলা হয়েছে কয়েকটি ধাপ অনুসরণ করলেই আম কিছু দিন ভালো রাখা সম্ভব। যেমন-

১. বাজার থেকে আনার পর অন্তত ২-৩ ঘণ্টা একটি বালতি বা গামলায় ঠান্ডা পানি দিয়ে তাতে আমগুলো ডুবিয়ে রাখুন। এতে আমের ভিতরের স্বাভাবিক তাপমাত্রা কমে যায়। এর ফলে দ্রুত পাকতে শুরু করে না। এরপর পানি থেকে তুলে প্রতিটি আম শুকনো সুতির কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে। 

২. আমের আর্দ্রতা ধরে রাখতে এবং বাইরের অতিরিক্ত গরম হাওয়া থেকে বাঁচাতে হলে প্রতিটি আম যে কোনও সাধারণ কাগজ দিয়ে মুড়িয়ে রাখুন। এর পর পিচবোর্ডের বাক্সে বা ঝুড়িতে সেগুলো পাশাপাশি সাজিয়ে রাখুন। এতে আম সহজে মজে যাবে না বা কালো দাগও ধরবে না।

৩. প্লাস্টিকের ব্যাগে কখনই আম রাখা ঠিক নয়। বাক্স না থাকলে মেঝেতে চট বা খবরের কাগজ বিছিয়ে তার উপর আমগুলো ছড়িয়ে রাখতে পারেন।

৪. আম সংরক্ষণের জন্য ঘরের এমন একটি কোণ বেছে নিন যেখানে সরাসরি রোদ বা তাপ আসে না, কিন্তু বাতাস চলাচল করে।

৫. আম সাজিয়ে রাখার সময় গাদাগাদি করে রাখা যাবে না। একটু দুরত্ব রেখে আরেকটি আম রাখুন।

৬. প্রতিদিন এক বার করে আমগুলি পরীক্ষা করুন। কোনও আমে কালো দাগ দেখলে বা নরম হতে শুরু করেছে বলে বুঝতে পারলে, সেগুলি বাকি আম থেকে সরিয়ে ফেলুন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..