সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

মাল্টিনিউজকে ঋতুপর্ণা, আমাদের কোনও ক্ষতি হয়নি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০২-০৮, | ০৪:১৪:২৮ |

ভারতের উত্তরাখণ্ডে চলছে কবির লালের অন্তর্দৃষ্টি ছবির শুটিং। আর উত্তরাখণ্ডের ভয়াবহ তুষারধসের পর শুটিং স্পট থেকে ছবির নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত জানিয়েছেন, তারা ভালো আছেন। কোনও ক্ষতি হয়নি। শুটিং অবশ্য বন্ধ হয়ে গেছে। কবির লালের ছবিটি চারটি ভাষায় তোলা হচ্ছে। মূল ভূমিকায় ঋতুপর্ণা ও সুপ্রিয়া দেবীর নাতি শন বন্দোপাধ্যায়। দুজনেই আছেন শুটিং স্পটে। দেরাদুন থেকে পাঁচ কিলোমিটার দূরে এই শুটিং স্পট।

ঋতুপর্ণা জানিয়েছেন, রবিবার সকালে শুটিংয়ে পৌঁছেই তিনি দেখেন ভয়ের এক বাতাবরণ। জিজ্ঞাসা করে জানতে পারেন অদূরে যোশীমঠে ভয়াবহ তুষারধস নেমেছে। ক্ষয়ক্ষতি বহু। শুটিং স্পটে বিদ্যুৎ ছিল না। শুটিং প্যাক আপ হয়ে যায়। হোটেলে এসে শুধু টিভির পর্দায় চোখ রাখা। ঋতুপর্ণা জানিয়েছেন, কিছুদিন আগেই তিনি যোশীমঠে বেড়াতে গিয়েছিলেন, সেই সময় কিছু না হওয়ার জন্যে ঈশ্বরকে ধন্যবাদ। তুষারধসের ভয়াবহতার আঁচ দেরাদুন শহরে বসেও পাচ্ছেন বলে ঋতুপর্ণা জানান। গোটা শহরটা যেন তরাসে কাঁপছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..