✕

সর্বশেষ :
চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন চার দিনের ভারী বৃষ্টিতেই বিলুপ্তির ঝুঁকিতে ওরাংওটাং খার্গ দ্বীপ রক্ষায় যেসব প্রস্তুতি নিয়েছে ইরান: সিএনএন আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস আজ রোনালদোকেও পেছনে ফেললেন কিনিয়োনেস! বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ভাঙার লড়াইয়ে মুখোমুখি মেসি-এমবাপ্পে প্রথমবার নিজেদের মাঠে বিশ্বকাপ খেলে ইতিহাস গড়ছে কানাডা

রেকর্ডের পথে ‘ককটেল ২’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-০৯, | ১৫:১৬:৩৮ |
বলিউড সিনেমা ‘ককটেল ২’। চলতি বছরের অন্যতম আলোচিত ও ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে এটি, যা মুক্তির আগেই বড় ধরনের ব্যবসায়িক সাফল্যের মুখ দেখেছে। রোমান্টিক এ সিনেমাটি ২০১২ সালের সুপারহিট সিনেমা ‘ককটেল’-এর সিক্যুয়েল হিসেবে নির্মিত হয়েছে, যা নির্মাণ করেছেন হোমি আদাজানিয়া। সম্প্রতি মুম্বাইয়ে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শহিদ কাপুর, কৃতি স্যানন এবং রাশমিকা মান্দানা অভিনীত এ সিনেমাটির ট্রেলার উন্মোচন করা হয়েছে। সেখানেই জানানো হয়, প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার আগে সিনেমাটি তার মোট বাজেটের ৫০ শতাংশ অর্থ তুলে নিতে সক্ষম হয়েছে। এমন খবরে সিনেমাটি নিয়ে সিনেপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।



বলিউড গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘ককটেল ২’ বর্তমান সময়ের সবচেয়ে বড় বাজেটের রোমান্টিক সিনেমাগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে। সিনেমাটির মোট বাজেট প্রায় ১৫০ কোটি রুপি, যার মধ্যে নির্মাণ ব্যয় হিসেবে ৯৫ কোটি রুপি খরচ হয়েছে। সিনেমার প্রধান তিন তারকা শহীদ, কৃতি ও রাশমিকার পারিশ্রমিক বাবদ ব্যয় করা হয়েছে ৩৫ কোটি রুপি এবং বাকি ২০ কোটি রুপি বরাদ্দ রাখা হয়েছে প্রচার ও বিজ্ঞাপনের জন্য। সিনেমাটির নির্মাতা প্রতিষ্ঠান ম্যাডডক ফিল্মস ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম, টেলিভিশন ও মিউজিক স্বত্ব বিক্রির মাধ্যমে এরই মধ্যে ৭৫ কোটি রুপি আয় করে ফেলেছে।

পরিচালক হোমি আদাজানিয়া স্পষ্টভাবে জানিয়েছেন যে, আগের ‘ককটেল’ সিনেমার কাহিনির সঙ্গে এ সিক্যুয়েলের গল্পের কোনো সরাসরি মিল নেই। মূলত একটি সতেজ ও নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে তরুণ জৈন ও লাভ রঞ্জন এ সিনেমার গল্প ও চিত্রনাট্য তৈরি করেছেন। ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া এ সিনেমাটি বক্স অফিসে নতুন রেকর্ড গড়বে বলে বিশ্লেষকরা মনে করছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..