সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ঘরে ঘরে হেলথ স্ক্রিনিং কার্যক্রম চালু করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-০৩, | ১৫:০০:৩৪ |
দেশের জনগণের স্বাস্থ্যসেবা আরও তৃণমূলে পৌঁছে দিতে ঘরে ঘরে হেলথ স্ক্রিনিং কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন।
বুধবার (৩ জুন) সচিবালয়ে স্বাস্থ্যখাত বিষয়ক এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রথম পর্যায়ে ৬ থেকে ১০টি উপজেলার একটি করে ইউনিয়নে এই স্ক্রিনিং কার্যক্রম পাইলট আকারে চালু করা হবে। সফলতা পাওয়া গেলে এটি সারাদেশে সম্প্রসারণ করা হবে।

তিনি জানান, এই উদ্যোগের মাধ্যমে প্রাথমিক পর্যায়েই বিভিন্ন রোগ শনাক্তে সহায়তা করা হবে এবং জনগণকে স্বাস্থ্যসেবার আওতায় আনা সহজ হবে। ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে একটি মেডিকেল কিট বক্স ব্যবহারের পরিকল্পনাও রয়েছে, যেখানে রক্ত, ইউরিন ও ডায়াবেটিসসহ বিভিন্ন পরীক্ষার ব্যবস্থা থাকবে।

মন্ত্রী বলেন, গ্রামীণ স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে প্রতিটি হাসপাতালে একজন নারী ও একজন পুরুষ ফিজিওথেরাপিস্ট নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, দেশের ৪৯২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত হয়েছে এবং সংশ্লিষ্ট উন্নয়ন কাজ শুরু হয়েছে।

এছাড়া খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর বিভাগ এবং কুমিল্লায় ২০০ শয্যাবিশিষ্ট পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রতিটি হাসপাতালে আধুনিক আইসিইউ সুবিধা থাকবে।

মন্ত্রী আরও জানান, চীন-বাংলাদেশ যৌথ উদ্যোগে নারীদের জন্য পাঁচটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। পাশাপাশি ঢাকা মিটফোর্ড হাসপাতালের পুরোনো ভবন ভেঙে নতুনভাবে নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

সরকারের লক্ষ্য দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও আধুনিক ও সহজলভ্য করা বলে তিনি উল্লেখ করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..