সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

১৪ দিনের রিমান্ডে সু চি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০২-০৩, | ১১:৩৯:২৩ |

ক্ষমতাচ্যুত কাউন্সিলর অং সান সু চির বিরুদ্ধে চার্জ গঠন করেছে মিয়ানমারের একটি আদালত। তার বিরুদ্ধে আমদানি ও রপ্তানি আইন লঙ্ঘনের অভিযোগে মামলা করা হয়েছে। ওই মামলায় তার ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। খবর-সিএনএনের।

বুধবার সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

এনএলডির প্রেস কর্মকর্তা কি তোয়ে ফেসবুক পোস্টে বলেন, পহেলা ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত (১৪ দিন) অং সান সু চি আটক থাকবেন।

তিনি বলেন, ‘আমরা নির্ভরযোগ্য তথ্য পেয়েছি যে, দাখিনাথিরি আদালত আমদানি-রপ্তানি আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় রিমান্ড মঞ্জুর করেছে।

তিনি আরো জানিয়েছেন, দেশের ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি উইন মিন্ট দুর্যোগ ব্যবস্থাপনা মামলায় ইতিমধ্যে পুলিশি রিমান্ডে রয়েছেন।

প্রসঙ্গত, সোমবার মিয়ানমারের ক্ষমতা দখল করে সেনাবাহিনী। ২০২০ সালের ৮ নভেম্বরের নির্বাচনে ভোট জালিয়াতের অভিযোগ নিয়ে এনে ফল প্রত্যাখ্যান করেছিল সেনাবাহিনী। এ নিয়ে সরকারের সঙ্গে বিবাদের জের ধরে গত সপ্তাহেই অভ্যুত্থানের হুমকি দেওয়া হয়েছিল। নির্বাচনে বিজয়ী অং সান সু চিসহ তার দলের নেতাদের গৃহবন্দি করে রাখা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..