✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বছরের শুরুতেও বেড়েছে রেমিট্যান্স

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০২-০২, | ১১:২৪:২৩ |

চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতেও রেড়েছে রেমিট্যান্স। গত মাসে প্রবাসীরা মোট ১৯৬ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। আগের বছরের একই মাসের চেয়ে যা প্রায় ২০ শতাংশ বেশি।

অর্থবছরের প্রথম ৭ মাসে রেমিট্যান্স বেড়েছে প্রায় ৩৫ শতাংশ। সরকারের ২ শতাংশ হারে প্রণোদনার পর থেকে বৈধ চ্যানেলে রেমিট্যান্স বৃদ্ধির ফলে এমন হয়েছে। সোমবার দিন শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে চার হাজার ২৯১ কোটি ডলারে।

করোনাভাইরাসের প্রভাব শুরুর পর বিশ্বব্যাংক, আইএমএফসহ বেশিরভাগেরই ধারণা ছিল রেমিট্যান্স কমবে। পাশ্বর্বর্তী দেশ ভারতসহ বিশ্বের বেশিরভাগ দেশে কমেছেও।

তবে বাংলাদেশসহ কিছু-কিছু দেশে রেমিট্যান্স বেড়েছে। মূলত আগে অবৈধ চ্যানেলে যেসব অর্থ আসতো এখন তার বেশিরভাগই ব্যাংকিং চ্যানেলে আসায় এমন হয়েছে বলে সংশ্নিষ্টদের ধারণা। যদিও করোনার এসময়ে শ্রমিক যাওয়া একেবারে কমে যাওয়া, বিদেশে কর্মহীন হওয়া এবং কাজ হারিয়ে দেশে ফেরায় কতোদিন রেমিট্যান্স বৃদ্ধির এ ধারা বজায় থাকবে তা নিয়ে অনেকের মধ্যে সংশয় রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ৭ মাসে প্রবাসীরা মোট এক হাজার ৪৯১ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল এক হাজার ১০৫ কোটি ডলার। ৭ মাসে বেড়েছে ৩৮৬ কোটি ডলার বা ৩৪ দশমিক ৯৫ শতাংশ। গত অর্থবছর রেমিট্যান্সে প্রবৃদ্ধি ছিল ১০ দশমিক ৮৭ শতাংশ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..