✕

সর্বশেষ :
চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন চার দিনের ভারী বৃষ্টিতেই বিলুপ্তির ঝুঁকিতে ওরাংওটাং খার্গ দ্বীপ রক্ষায় যেসব প্রস্তুতি নিয়েছে ইরান: সিএনএন আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস আজ রোনালদোকেও পেছনে ফেললেন কিনিয়োনেস! বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ভাঙার লড়াইয়ে মুখোমুখি মেসি-এমবাপ্পে প্রথমবার নিজেদের মাঠে বিশ্বকাপ খেলে ইতিহাস গড়ছে কানাডা

রামিসা হত্যা: আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-০১, | ১১:০১:২৪ |

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন (চার্জ গঠন) শুনানি আজ সোমবার (১ জুন) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মামলার প্রধান আসামি সোহেল ও তার স্ত্রীকে আদালতে আনা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, সকাল পৌনে ৮টার দিকে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে প্রিজনভ্যানে করে আদালতে আনা হয়। পরে তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়।
 
ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত গত ২৪ মে চার্জশিট আমলে নিয়ে আজকের দিন অভিযোগ গঠন শুনানির জন্য নির্ধারণ করেন।
 
মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান ভূঁইয়া সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। পরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চার্জশিট গ্রহণ করে মামলাটি শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..