সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

৭ বছর পর গীতিকার হিসেবে ফিরলেন মারজুক রাসেল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-৩১, | ১২:৩৮:৪৯ |
দীর্ঘ বিরতির পর আবারও গীতিকার হিসেবে ফিরলেন অভিনেতা, লেখক ও নির্মাতা মারজুক রাসেল। প্রায় সাত বছর পর তিনি লিখেছেন নতুন একটি গান, যা প্রকাশিত হয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর নতুন পর্বে।

একসময় নিয়মিত গান লিখতেন মারজুক রাসেল। তার লেখা গান কণ্ঠে তুলেছেন জেমস, আইয়ুব বাচ্চু, আসিফ আকবর ও হাবীব ওয়াহিদের মতো জনপ্রিয় শিল্পীরা। তবে গত কয়েক বছরে গানের জগতে তার উপস্থিতি ছিল বেশ সীমিত। ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর চ্যাপ্টার ১২-তে যুক্ত হয়েছে বিশেষ একটি গান, যার নাম ‘ব্যাচেলর গীতি’।

মারজুক রাসেলের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন জোহান আলমগীর এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির। ধারাবাহিকটির এক্সিকিউটিভ প্রডিউসার তৌহিদ তালুকদার জানান, ২০১৯ সালের পর এটিই মারজুক রাসেলের লেখা প্রথম পূর্ণাঙ্গ গান। তার কথায়, লেখালেখির সঙ্গে যুক্ত থাকলেও এই সময়ের মধ্যে তিনি আর কোনো পূর্ণাঙ্গ গান লেখেননি।



তিনি আরো জানান, ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ শুরু হওয়ার পর থেকেই নির্মাতা কাজল আরেফিন অমি চেয়েছিলেন, মারজুক রাসেল অভিনয়ের পাশাপাশি লেখালেখিতেও যুক্ত হোন। সেই ভাবনা থেকেই ‘ব্যাচেলর গীতি’র জন্ম। গানটির বিষয়বস্তুও আবর্তিত হয়েছে ব্যাচেলর গ্যাংয়ের জীবন ও তাদের মজার অভিজ্ঞতাকে কেন্দ্র করে।

চ্যাপ্টার ১২-তে অভিনয় করেছেন শামীম হাসান সরকার, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, তৌসিফ মাহবুব, মালু দেওয়ান, শামীমা নাজনীন, রনি, ইশতিয়াক রোমেল, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, কিটো ভাই, স্পর্শিয়া, জায়েফসহ আরো অনেকে।

বর্তমানে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ ওটিটি প্ল্যাটফর্মের পাশাপাশি চ্যানেল আই এবং বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রচারিত হচ্ছে। এবারের সিজনটি পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করছেন নির্মাতা কাজল আরেফিন অমি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..