সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ঈদের রান্না: পাকিস্তানি রেশালাদার হালিম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৯, | ১১:৫০:০১ |
আদা কুচি, লেবুর রস ও পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু রেশালাদার হালিম

উপকরণ
হাড় ছাড়া গরুর মাংস ১ কেজি, মসুর ডাল আধা কাপ, মুগডাল আধা কাপ, বুটের ডাল আধা কাপ, খেসারি ডাল আধা কাপ, মাষকলাই ডাল আধা কাপ, পোলাওয়ের চাল আধা কাপ, গমের গুঁড়া আধা কাপ, পেঁয়াজ কুচি ২ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, দারুচিনি ২ টুকরা, এলাচ ৩-৪টি, তেজপাতা ২টি, মরিচ গুঁড়া ২ চা চামচ, হলুদ গুঁড়া ২ চা চামচ, জিরা গুঁড়া ২ চা চামচ, ধনে গুঁড়া ২ চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, আদা কুচি ২ টেবিল চামচ, ধনেপাতা ও কাঁচামরিচ কুচি ২ টেবিল চামচ, তেল ১ কাপ, লেবুর রস, বিট লবণ ও লবণ পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি
প্রথমে পাত্রে তেল গরম করে পেঁয়াজ বেরেস্তা করে অর্ধেক তুলে রাখুন। এরপর সে তেলে আদা, রসুন, দারুচিনি, এলাচ, হলুদ, মরিচ ও অন্যান্য মসলার অর্ধেক দিয়ে গরুর মাংস রান্না করুন। রান্না করা মাংস ব্লেন্ডার বা পাটায় বেটে নিন।

সব ধরনের ডাল ও চাল একসঙ্গে মিশিয়ে ১ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর পানি, লবণ ও বাকি মসলা দিয়ে সেদ্ধ করুন। সব ভালোভাবে সেদ্ধ হলে হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিন। তারপর মাংস মিশিয়ে আরো কিছুক্ষণ রান্না করুন।

সবশেষে গমের গুঁড়া দিয়ে ঘন হওয়া পর্যন্ত রান্না করুন। এর পর আদা কুচি, লেবুর রস ও পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু রেশালাদার হালিম।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..