সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

বঙ্গবন্ধুর ছবির সামনে বোন-কন্যাকে নিয়ে প্রধানমন্ত্রীর সেলফি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০২-২২, | ১৬:৪১:৪০ |

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে ছোট বোন শেখ রেহানা ও কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুলকে সঙ্গে নিয়ে সেলফি তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) শিল্পকলা একাডেমিতে বাঙালির স্বাধীনতা আন্দোলনের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আয়োজিত প্রদর্শনী ঘুরতে আসেন প্রধানমন্ত্রী। এসময় চিত্রপ্রদর্শনী পরিদর্শনের এক ফাঁকে বঙ্গবন্ধুকন্যা এই সেলফি তোলেন। তাদের হাস্যোজ্জ্বল সেলফি তোলার মুহূর্ত ফ্রেমবন্দি করেন এবিএম আখতারুজ্জামান।

সেলফি তোলার সেই ছবি প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা তার ফেসবুকে পোস্ট দিয়েছেন। প্রধানমন্ত্রীর এই সেলফি তোলার ছবিটি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ফেসবুক পোষ্টে ইমরুল কায়েস লিখেছেন, আজ সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে জাতির পিতার প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে ছোট বোন শেখ রেহানা, কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুলকে সঙ্গে নিয়ে সেলফি তুলছেন ডিজিটাল বাংলাদেশের রূপকার, প্রযুক্তিবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ছবির নিচে অনেকেই শ্রদ্ধা আর ভালোবাসা জানিয়ে কমেন্ট করেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..