✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

চাঁদপুরে ট্রাকের ধাক্কায় শিশু শিক্ষার্থীর মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৬, | ১৭:৪৪:৫৯ |

চাঁদপুরের হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে সিমেন্টবাহী একটি ট্রাকের ধাক্কায় মিম আক্তার (৮) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) সকালে পৌর এলাকার জিয়ানগর অনি-রনি ব্রিকসের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিম আক্তার উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মুন্সী বাড়ির ইমান হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, মিম আক্তার তার নানির সঙ্গে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ নানির হাত ছেড়ে সড়ক পার হতে দৌড়ে গেলে রামগঞ্জগামী একটি সিমেন্টবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে হাজীগঞ্জ থানার এসআই মো. মুরাদ হোসেন ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

হাজীগঞ্জ থানার ওসি আব্দুল মান্নান বলেন, দুর্ঘটনার পর পুলিশ ট্রাকটি জব্দ করেছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..