সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

মাত্র ২ রানে ৬ উইকেট নিয়ে বিশ্বরেকর্ডের পাতায় নাবিল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৫, | ১৪:১৭:৪৩ |
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে নাবিল মাস্টারের চেয়ে কম রানে এত উইকেট নিতে পারেননি আর কেউ।

ক্যারিয়ারে প্রথম তিন ম্যাচে নাবিল মাস্টারের উইকেট ছিল মোটে তিনটি। এর দ্বিগুণ উইকেট শিকার করলেন তিনি এবার এক ম্যাচেই। মিতব্যয়ী বোলিংয়ে রেকর্ড বইয়ে নাম লেখালেন বতসোয়ানার ৩৪ বছর বয়সী পেসার।

টি–টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান উপ-আঞ্চলিক বাছাইপর্বের ম্যাচে রোববার মালির বিপক্ষে ২.৪ ওভারে ২ রানে ৬ উইকেট শিকার করেন নাবিল।

পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ৬ বা এর বেশি উইকেট নেওয়া বোলারদের মধ্যে সবচেয়ে মিতব্যয়ী বোলিং এটি।

এতদিন রেকর্ডটি ছিল সিঙ্গাপুরের হার্শা ভারদ্বাজের। ২০২৪ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে চার ওভারে ৩ রানে ৬ উইকেট নিয়েছিলেন এই লেগ স্পিনার।

এই সংস্করণে বতসোয়ানার হয়ে ৬ উইকেট পাওয়া প্রথম বোলার নাবিল। সেরা বোলিংয়ের বিশ্ব রেকর্ডের তালিকায় তিনি আছেন চতুর্থ স্থানে।

মালির ইনিংসের ষষ্ঠ ওভারে বোলিং পেয়ে এক রান দেন নাবিল। অষ্টম ওভারে যখন তিনি আবার বোলিংয়ে আসেন, মালির স্কোর তখন ৪ উইকেটে ১৮। ওই ওভারে কোনো রান দেননি তিনি, উইকেট নেন তিনটি।

নিজের পরের ওভারে প্রথম চার বলের মধ্যে আরও তিন উইকেট নিয়ে মালিকে ২৪ রানে গুটিয়ে দেন নাবিল। বতসোয়ানা ১০ উইকেটে জিতে যায় ২.২ ওভারে।

দলটির হয়ে নাবিলের আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেক ২০১৯ সালের মে আসে। প্রথম ম্যাচে ৩০ রানে একটি উইকেট পেলেও, পরের ম্যাচে বোলিং পাননি তিনি।

এরপর লম্বা সময় আর খেলার সুযোগ পাননি নাবিল। সাত বছর পর, গত শনিবার আবার দেশের হয়ে খেলতে নামেন তিনি, সেদিন ১০ রানে ২ উইকেট নিয়ে দলের জয়ে রাখেন অবদান।

এবার তো তিনিই মূল নায়ক।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..