সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

পারিবারিকভাবে ব্রাজিলের সমর্থক হিমি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৪, | ১৯:০৭:১৭ |

এবার আর অভিনয় বা পর্দার গল্প নিয়ে নয়, বরং নিজের ফুটবলপ্রীতি আর পছন্দের দল নিয়ে খোলামেলা আড্ডায় মেতেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। চমৎকার অভিনয়শৈলী আর মিষ্টি হাসিতে কোটি দর্শকের মন জয় করা এই তারকা নাটক ও ওটিটি— দুই মাধ্যমেই দারুণ ব্যস্ত সময় পার করছেন। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ফুটবল ভালোবাসা এবং ব্রাজিলকে সমর্থন করা নিয়ে এক মজার অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি।

সাক্ষাৎকারে নিজের ফুটবলপ্রেমের কথা জানাতে গিয়ে হিমি অকপটে স্বীকার করেন যে, তিনি মূলত খেলা অতটা না বুঝেই ব্রাজিল দল সাপোর্ট করেন। ছোটবেলা থেকেই তার বাবা ও ভাইকে ব্রাজিলের কট্টর সমর্থক হিসেবে দেখে আসছেন, আর সেই পারিবারিক আবহ থেকেই তারও ব্রাজিলের প্রতি ভালোবাসা তৈরি হওয়া। তবে এই দলটিকে সমর্থন করতে গিয়ে তাকে প্রায়ই বন্ধুমহলে কিংবা পরিচিতদের কাছে বেশ ট্রল বা ‘পচানি’ খেতে হয় বলে হেসে ফেলেন এই তারকা।

ব্রাজিল দলের তারকা খেলোয়াড়দের প্রসঙ্গে কথা বলতে গিয়ে হিমি জানান, নেইমারের কারণেও তাকে বেশ পচানি খেতে হয়। তবে শৈশবের এক স্মৃতির কথা রোমন্থন করে তিনি বলেন, ছোটবেলায় যখন ব্রাজিলের তারকা ফুটবলার কাকা খেলতেন, তখন তার ওপর একপ্রকার ‘ক্রাশ’ খেয়েছিলেন তিনি। কাকার চমৎকার রূপ আর খেলার স্টাইল তাকে মুগ্ধ করেছিল। বর্তমান সময়ে কাজের প্রচণ্ড ব্যস্ততার কারণে আগের মতো নিয়মিত খেলা দেখার সুযোগ না হলেও, হৃদয়ে ব্রাজিলের প্রতি সেই টানটা বরাবরই রয়ে গেছে বলে জানান হিমি।

উল্লেখ্য, ২০১৪ সালে ‘রঙ-আরটিভি টুয়েন্টি টুয়েন্টি কালারস মডেল সার্চ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে শোবিজে পথচলা শুরু করেন জান্নাতুল সুমাইয়া হিমি। এরপর থেকেই নিয়মিত নাটকে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন এই সুহাসিনী অভিনেত্রী।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..