সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ক্যান্সার প্রতিরোধে যেসব খাবার খাবেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৩, | ২২:০৭:৪৯ |

ক্যান্সারের মতো মারণব্যাধি কি কেবল খাবার নিয়ন্ত্রণ করে ঠেকানো সম্ভব? স্ট্যানফোর্ড, জনস হপকিন্স ও ভারতের আইসিএমআর এর গবেষকরা বলছেন—হ্যাঁ, সম্ভব। গবেষণায় দেখা গেছে, সঠিক পথ্য বা ডায়েট মেনে চললে ক্যান্সারের ঝুঁকি ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমানো যেতে পারে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হচ্ছে ‘মেটাবলিক রিপ্রোগ্রামিং’।

গবেষকদের মতে, ক্যান্সার কোষ খুব দ্রুত বাড়ে এবং এর জন্য তাদের প্রচুর শক্তির প্রয়োজন হয়।

চিনি ও প্রক্রিয়াজাত কার্বোহাইড্রেট (যেমন: পিৎজা, বার্গার, কুকিজ) শরীরে ইনসুলিনের মাত্রা বাড়িয়ে দেয়, যা ক্যান্সার কোষের বিভাজনে জ্বালানি হিসেবে কাজ করে। যদি ডায়েট পরিবর্তনের মাধ্যমে এই পুষ্টির জোগান বন্ধ করে দেওয়া যায়, তবে শক্তির অভাবে ক্যান্সার কোষের মৃত্যু হতে থাকে।

সুস্থ থাকতে এবং ক্যান্সার মোকাবিলায় যেসব খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা:

রঙিন ফল ও সবজি: প্রতিদিন অন্তত ৫ রঙের (লাল, হলুদ, সবুজ, কমলা, বেগুনি) ফল ও সবজি খাওয়া জরুরি। যেমন—গাজর, টমেটো, ব্রকোলি, বিট ও কিউই। এগুলোতে থাকা ভিটামিন ও খনিজ কোষের সুরক্ষা দেয়।

উদ্ভিজ্জ প্রোটিন: ডাল, কাঠবাদাম, চিয়া বীজ, সূর্যমুখী ও তিসির বীজ ক্যানসার কোষের বৃদ্ধি রুখতে সাহায্য করে।

ভেষজ গুণ: হলুদের কারকিউমিন এবং রসুনের অ্যালিসিন ক্যানসার প্রতিরোধে অত্যন্ত শক্তিশালী ভূমিকা রাখে।

গ্রিন টি ও বেরি: গ্রিন টি-র অ্যান্টি-অক্সিড্যান্ট টিউমার রোধ করে এবং বেরি জাতীয় ফল কোষের অস্বাভাবিক বিভাজন বন্ধ করে।

ব্রকলি ও টমেটো: ব্রকলি ডিএনএ-র সুরক্ষা দেয় এবং টমেটোর লাইকোপেন প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি কমায়।

ক্যান্সার প্রতিরোধে অতিরিক্ত চিনি, ময়দা দিয়ে তৈরি খাবার এবং প্রক্রিয়াজাত বা প্যাকেটজাত খাবার তালিকা থেকে বাদ দেওয়া জরুরি।

সূত্র : আনন্দবাজার

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..