সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

পুরনো নিয়মেই বুয়েটের ভর্তি পরীক্ষা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০২-২০, | ১৬:১৮:৫৩ |

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা আগের মতোই নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বুধবার বুয়েটের শিক্ষা পরিষদের (একাডেমিক কাউন্সিল) সভায় এ সিদ্ধান্ত হয়।

ফলে তারা বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সমন্বিত কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় যাচ্ছে না।

বুয়েটের শিক্ষা পরিষদের সদস্য ও ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, বুয়েট দীর্ঘদিন ধরেই যে পদ্ধতিতে পরীক্ষা নিয়ে আসছে, সেভাবেই পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

এর আগে গত ২৩শে জানুয়ারি দেশের সবকটি বিশ্ববিদ্যালয়কে নিয়ে সমন্বিতভাবে ভর্তি পরীক্ষার প্রাথমিক সিদ্ধান্ত নেয় ইউজিসি। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ পাঁচটি বড় বিশ্ববিদ্যালয় এ বিষয়ে অনাগ্রহ দেখায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..