সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

৬০ পাউন্ড ওজন বাড়িয়ে সিনেমা হারিয়েছিলেন রায়ান গসলিং!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৮, | ১৪:১৫:৪৬ |
২০০৯ সালের জনপ্রিয় সিনেমা ‘দ্য লাভলি বোনস’ থেকে হলিউড তারকা রায়ান গসলিংকে হুট করে বাদ দেওয়া নিয়ে দীর্ঘদিন ধরে নানা গুঞ্জন ছিল। দীর্ঘ সময় পর অবশেষে সেই বিতর্কিত কাস্টিং পরিবর্তন নিয়ে মুখ খুলেছেন অস্কারজয়ী পরিচালক পিটার জ্যাকসন।

সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে সম্মানসূচক ‘পালমে ডি'অর’ নেওয়ার পর এক সাক্ষাৎকারে তিনি এই বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন।

মূল ঘটনাটি ঘটেছিল সিনেমাটির প্রি-প্রোডাকশনের সময়। মূল চরিত্রে অভিনয় করা অভিনেত্রী সারশা রোনানের বাবার ভূমিকার জন্য প্রথমে রায়ান গসলিংকে চূড়ান্ত করা হয়েছিল। কিন্তু পরিচালকের সাথে পরামর্শ না করেই চরিত্রের খাতিরে গসলিং নিজের ওজন প্রায় ৬০ পাউন্ড (২৭ কেজি) বাড়িয়ে ফেলেন।

এই কারণে শুটিং শুরুর ঠিক আগ মুহূর্তে তাকে সিনেমাটি থেকে বাদ দিয়ে মার্ক ওয়ালবার্গকে নেওয়া হয়। ২০১০ সালে এক সাক্ষাৎকারে গসলিং মজা করে বলেছিলেন, চরিত্রটি কেমন হবে তা নিয়ে আমাদের চিন্তাভাবনা আলাদা ছিল। ওজন বাড়িয়ে আমি সেটে হাজির হলাম এবং সব তালগোল পাকিয়ে গেল। এরপর আমি মোটা আর বেকার হয়ে গেলাম।

কানে এই বিষয়ে জানতে চাওয়া হলে পরিচালক পিটার জ্যাকসন কোনো নির্দিষ্ট অভিনেতার নাম না নিয়ে পুরো দায় নিজের কাঁধে নেন। তিনি বলেন, যখনই আমরা কোনো অভিনেতাকে বাদ দিয়ে অন্য কাউকে নিই, সেটা আসলে আমাদেরই ভুল। এর মানে আমরা সঠিক কাস্টিং করতে পারিনি এবং চরিত্রের জন্য ভুল ব্যক্তিকে বেছে নিয়েছি। রায়ান একজন অসাধারণ অভিনেতা, কিন্তু সিনেমা হলো রসায়নের খেলা। মাঝে মাঝে আমাদের নিজেদেরও ভুল হয়ে যায়।



সম্প্রতি এক পডকাস্টে এই বিষয়ে কথা বলেছেন সিনেমার প্রধান অভিনেত্রী সারশা রোনানও। গসলিংয়ের চলে যাওয়ায় সে সময় তিনি বেশ কষ্ট পেয়েছিলেন জানিয়ে রোনান বলেন, রায়ানের সাথে আমার দারুণ সম্পর্ক তৈরি হয়েছিল। রায়ানের বয়স তখন ছিল মাত্র ২৭ বছর, সে বেশ তরুণ ছিল। অন্যদিকে মার্ক ওয়ালবার্গ বাস্তব জীবনে তিন সন্তানের বাবা হওয়ায় চরিত্রটিতে দারুণভাবে মানিয়ে গিয়েছিলেন। সব মিলিয়ে দীর্ঘ বছর পর এই কাস্টিং বিতর্ক নিয়ে পরিচালক ও অভিনেতার খোলামেলা আলোচনা হলিউড পাড়ায় বেশ সাড়া ফেলেছে।

সূত্র : ভ্যারাইটি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..