সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

শুরু হয়েছে নতুন 'জেমস বন্ড' সিনেমার অডিশন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৬, | ২২:২২:৫৩ |
'বন্ড, জেমস বন্ড'' বিশ্বজুড়ে জনপ্রিয় এই সংলাপের নতুন কণ্ঠ কে হবেন, তা নিয়ে বহুদিন ধরেই ভক্তদের মধ্যে চলছে জল্পনা-কল্পনা। এবার সেই অপেক্ষার অবসান শেষ হতে পারে খুব শিগগিরই।

শনিবার (১৬ মে) সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে আমাজন এমজিএম স্টুডিওস জানিয়েছে, জনপ্রিয় জেমস বন্ড ফিল্ম সিরিজের পরবর্তী ইন্সটলমেন্টের জন্য আনুষ্ঠানিকভাবে অডিশন প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া নতুন প্রধান চরিত্রের খোঁজ চলছে এবং কাস্টিং কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, অডিশন চলাকালে নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হবে না। তবে সঠিক সময়ে নতুন '০০৭' সম্পর্কে ভক্তদের জানানো হবে বলেও আশ্বাস দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটি।

পরবর্তী জেমস বন্ড হিসেবে কারা আসতে পারেন, তা নিয়ে ইতোমধ্যেই বিভিন্ন নাম আলোচনায় রয়েছে। সম্ভাব্য তালিকায় রয়েছেন ইদ্রিস এলবা, হেনরি ক্যাভিল ও কিলিয়ান মারফি।

এছাড়া ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নার, অ্যারন টেলর-জনসন, হ্যারিস ডিকিনসন এবং অস্ট্রেলিয়ান তারকা জ্যাকব এলর্ডির নামও আলোচনায় আছে।



১৯৬২ সালে শন কনারি প্রথমবার ড. নো সিনেমায় জেমস বন্ড চরিত্রে অভিনয় করেন। এরপর জর্জ ল্যাজেনবি, রজার মুর, টিমোথি ডাল্টন, পিয়ার্স ব্রসনান এবং সর্বশেষ ড্যানিয়েল ক্রেগ এই চরিত্রে অভিনয় করেছেন। ড্যানিয়েল ক্রেগের শেষ বন্ড সিনেমা ছিল 'নো টাইম টু ডাই যা মুক্তি পায় ২০২১ সালে। 

নতুন সিনেমার নাম কিংবা প্রধান অভিনেতার নাম এখনো প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে, নতুন বন্ড সিনেমাটি পরিচালনা করবেন অস্কার মনোনীত পরিচালক ডেনিস ভিলেনিউভ। তিনি ব্লেড রানার ২০৪৯, অ্যারাইভাল এবং ডুন সিরিজ পরিচালনার জন্য পরিচিত। এছাড়াও তিনি চিত্রনাট্য স্টিভেন নাইট এবং পিকি ব্লাইন্ডার্স এর স্রষ্টা হিসেবে ব্যাপক পরিচিত।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..