সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

এই প্রথম সেকেন্ড জেন্টলম্যান টুইটার, পাচ্ছেন কমলার স্বামী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০১-১৮, | ০৯:১৩:২৬ |

২০ জানুয়ারির পর থেকে টুইটারে সরকারিভাবে আমেরিকার সেকেন্ড জেন্টলম্যান হিসাবে পরিচিত হতে চলেছেন নবনির্বাচিত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের স্বামী ডগলাস এমহফ।

ইতিহাসে এমন ঘটনা প্রথম। কমলা প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হিসাবে ইতিহাস তৈরি করেছেন। এবার তার স্বামীও ঢুকে পড়লেন ইতিহাসের পাতায়। খবর বিবিসির।

কমলা হ্যারিসের স্বামী ডগলাস এমহফ পেশায় আইনজীবী। প্রথমবারের জন্য তিনি একটি অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট পেতে চলেছেন।

এখন পর্যন্ত এমহফের নতুন টুইটার অ্যাকাউন্টে চার লাখ ৮০ হাজার ফলোয়ার আছে। ভবিষ্যতে সেই সংখ্যাটা আরও দ্রুত বাড়বে বলেই মনে করা হচ্ছে।

একটি মাইক্রোব্লগিং সাইট চালান এনহফ। সেখানে তার পরিচয়ে লেখা, ‘ভবিষ্যতের সেকেন্ড জেন্টলম্যান, দায়িত্ববান পিতা ও আমেরিকার ভাইস প্রেসিডেন্টের গর্বিত স্বামী।’

৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে জো বাইডেন শপথ নেবেন ২০ জানুয়ারি। সেই সময়ে একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আমেরিকার নতুন প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে।

বাইডেন কয়েক দিন আগেই টুইট করে জানিয়েছেন, তার প্রেসিডেন্ট ইলেক্ট বাইডেন অ্যাকাউন্টটি একেবারে প্রেসিডেন্টের অ্যাকাউন্টে পরিবর্তিত হয়ে যাবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..