সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

রিয়ারভিউ ক্যামেরায় ত্রুটি

যুক্তরাষ্ট্রে ২ লাখের বেশি গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৯, | ১৮:৪১:৩৫ |
গাড়ির রিয়ারভিউ বা পেছনের ক্যামেরা প্রদর্শনে ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রে প্রায় দুই লাখের বেশি গাড়ি ফিরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নির্মাতা প্রতিষ্ঠান টেসলা।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সড়ক নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন (এনএইচটিএসএ) এ তথ্য নিশ্চিত করেছে।

এনএইচটিএসএ জানায়, টেসলার নির্দিষ্ট কিছু মডেলের গাড়িতে পেছনের দৃশ্য দেখানোর ক্যামেরায় কারিগরি সমস্যা দেখা দিয়েছে। চালক যখন গাড়িটি পেছনের দিকে নেয়ার জন্য ‘রিভার্স গিয়ার’ ব্যবহার করেন, তখন স্ক্রিনে পেছনের দৃশ্য আসতে দেরি হচ্ছে। ফলে চালকের দৃষ্টিসীমা বাধাগ্রস্ত হয়ে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে।

টেসলার দেয়া তথ্যানুযায়ী, মোট ২ লাখ ১৮ হাজার ৮৬৮টি গাড়ি এ ত্রুটির আওতায় রয়েছে। এর মধ্যে কোম্পানির জনপ্রিয় মডেল থ্রি, মডেল ওয়াই, মডেল এস ও মডেল এক্স গাড়ি অন্তর্ভুক্ত। মূলত সফটওয়্যার-জনিত সমস্যার কারণেই ক্যামেরার এ বিলম্ব বা ‘ল্যাগ’ হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, গত মাসে টেসলার প্রায় ২৬ লাখ গাড়ির ওপর চলা একটি তদন্ত বন্ধ করে এনএইচটিএসএ। রিমোটের মাধ্যমে গাড়ি সরানোর একটি ফিচারের নিরাপত্তা নিয়ে ওই তদন্ত চলছিল। তবে সেটি বড় কোনো ঝুঁকি না হওয়ায় শেষ পর্যন্ত তদন্তটি বন্ধ করা হয়। তবে এবারের ক্যামেরার সমস্যাটি সরাসরি চালকের নিরাপত্তার সঙ্গে যুক্ত হওয়ায় দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে। টেসলার পক্ষ থেকে আরো জানানো হয়, গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..