সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

সাবেক এমপি বুবলী ফের গ্রেফতার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৪, | ১৩:০৯:২৫ |
সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় নরসিংদীর সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (৪ মে) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনাইদ তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। আসামিকে আদালতে হাজির করে তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. শরিফুল ইসলাম এ আবেদন করেন।

আদালতে রাষ্ট্র পক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী শুনানি করেন।

তিনি আদালতে বলেন, এ মামলার ঘটনায় তার ঘনিষ্ঠতা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে অনেক তথ্য পাওয়া যাবে। এজন্য তাকে এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হোক।

আদালতে বুবলীর পক্ষে আইনজীবী তাহমিনা তাহেরীণ মুমু শুনানি করেন।

তিনি শুনানিতে বলেন, তদন্ত কর্মকর্তা আসামির বিরুদ্ধে মিছিলের টাকার জোগানদাতা যে অভিযোগ দিয়েছেন সেটি ভিত্তিহীন। কারণ এর কোনো স্লিপ নেই। দার দুইটা বাচ্চা আছে বাসায়। নরসিংদী থেকে কীভাবে টাকার জোগান দিবে সে? সার্বিক বিবেচনায় তাকে জামিন দেওয়া উচিত।

মামলার অভিযোগ অনুযায়ী, গত বছরের ৭ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে তেজগাঁও থানাধীন বিজয় সরণি এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একটি রাষ্ট্রবিরোধী মিছিল বের করে। মিছিলে অংশগ্রহণকারীরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবি করে উসকানিমূলক স্লোগান দেন এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করতে ককটেল বিস্ফোরণ ঘটায়।​ পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা পালানোর চেষ্টা করে। সে সময় হাতেনাতে মিরাজুল ইসলাম ওরফে মিঠু নামে একজনকে গ্রেফতার করা হয়। যার কাছ থেকে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি সম্বলিত প্লাস্টিকের ব্যাগ এবং ককটেল বিস্ফোরণের আলামত উদ্ধার করা হয়।

ওই ঘটনায় তেজগাঁও থানার উপপরিদর্শক নিয়াজ উদ্দিন এজাহারনামীয় ১০ জন ও অজ্ঞাত ৩০/৪০ জনের নামে বাদী হয়ে মামলা করেন। 

আবেদন অনুযায়ী ঘটনার পর স্থানীয় তদন্ত ও গ্রেফতার আসামির জিজ্ঞাসাবাদে নিশ্চিত হওয়া গেছে যে, সাবেক সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলী ওই মিছিলের অর্থ জোগানদাতা ছিলেন। এজন্য তাকে এ মামলায় সুষ্ঠু তদন্তের জন্য গ্রেফতার দেখানো হোক।

তামান্না নুসরাত বুবলী বর্তমানে অন্য একটি মামলায় ডিএমপি তেজগাঁও থানার মামলায় গত বছরের ২৯ সেপ্টেম্বর থেকে জেলহাজতে রয়েছেন। তেজগাঁও থানায় দায়েরকৃত এ নাশকতার মামলায় সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে পুনরায় গ্রেফতার দেখানো প্রয়োজন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..