সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

বাংলাদেশিদের জন্য উন্মুক্ত সিঙ্গাপুরের শ্রমবাজার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০১-০৭, | ০৪:৪৩:৫৩ |

বাংলাদেশিদের জন্য সিঙ্গাপুরের শ্রমবাজার উন্মুক্ত করে দিয়েছে দেশটির সরকার। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তৌহিদুল ইসলামের সঙ্গে দেশটির দপ্তর ও জনশক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী তান সি ল্যাংয়ের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের ২০ ডিসেম্বর থেকে সিঙ্গাপুরস্থ বাংলাদেশ হাইকমিশন বাংলাদেশি অভিবাসী কর্মীদের জন্য IPA বা ডিমান্ড লেটার সত্যায়ন শুরু করে। যা এখনো প্রতিদিন দুই শতাধিক IPA সত্যায়ন করা হচ্ছে। এটি বাংলাদেশের শ্রমবাজারের জন্য বিশেষ তাৎপর্যবহ।

শ্রমবাজারের এ সুযোগ যাতে কোনোভাবে হাত ছাড়া না হয়, সে জন্য দেশি-বিদেশি চক্র থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..