সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

নির্বাচনের ৫ মাস পর আফগানিস্তানে আশরাফ গনিকে বিজয়ী ঘোষণা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০২-১৮, | ১৫:৫১:০৬ |

আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনের প্রায় ৫ মাস পর মঙ্গলবার আশরাফ গনিকে বিজয়ী ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন।

নির্বাচনে তিনি ৫০.৬৪ শতাংশ ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আফগানিস্তানের নির্বাহী প্রধান আব্দুল্লাহ আব্দুল্লাহ পেয়েছেন ৩৯.৫২ শতাংশ ভোট। খবর নিউইয়র্ক টাইমসের।

আব্দুল্লাহ আব্দুল্লাহ নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশের পরই তা প্রত্যাখ্যান করে কারচুপির অভিযোগ তদন্ত করে দেখার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছিলেন।

আগামী মাসে অনুষ্ঠিতব্য মার্কিন-তালেবান শান্তি আলোচনার জন্য ক্ষেত্র প্রস্তুত করতেই পাঁচ মাস ধরে ঝুলে থাকা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হল।

গত সেপ্টেম্বর মাসের শেষ দিকে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে অপর দুই প্রার্থী গুলবুদ্দিন হেকমতিয়ার ও রহমতুল্লাহ নাবিল যথাক্রমে চার ও দুই শতাংশ ভোট পেয়েছেন।

আগামী পাঁচ বছরের জন্য প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন আশরাফ গনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..