সর্বশেষ :
সারা দেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে : প্রধানমন্ত্রী কুয়েতে বাসযাত্রীদের টার্গেট করে ডাকাতি, ৩ বাংলাদেশি গ্রেপ্তার কম্বোডিয়ায় অনলাইন প্রতারণার অভিযোগে ১২ বাংলাদেশি গ্রেপ্তার ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের ট্রাম্পের অবরোধের মুখে থাকা ইরানের জন্য বাণিজ্য পথ খুলল পাকিস্তান মিত্র দেশগুলোর কাছে ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের হরমুজ ঘিরে ‘নতুন নিয়ম’ আনার ঘোষণা ইরানের জার্মানি থেকে ৫০০০ সৈন্য প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র গুরুতর অসুস্থ ইরানি নোবেল বিজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী স্ক্রিপ্ট না পড়েই রাজি হয়ে যান, কারণ কি শুধুই বাবার ভয়

লিভারপুল ম্যাচে কুনহাকে পাওয়ার আশায় ইউনাইটেড কোচ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০২, | ১৩:২৯:৫৭ |
চোট কাটিয়ে উঠেছেন মাথেউস কুনহা। দলের সঙ্গে অনুশীলনও করেছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। লিভারপুলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ মাইকেল ক্যারিক।

নিতম্বের সমস্যায় ভুগছিলেন ২৬ বছর বয়সী কুনহা। যার ফলে দলের সবশেষ লিগ ম্যাচে খেলতে পারেননি তিনি। গত মঙ্গলবার ব্রেন্টফোর্ডের বিপক্ষে ওই লড়াইয়ে ২-১ গোলে জিতে ইউনাইটেড।

ক্যারিকের কোচিংয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ইউনাইটেড। ৬১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে তার। আর কেবল দুই পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন্স লিগের আগামী মৌসুমে খেলা নিশ্চিত হয়ে যাবে তাদের।



সেই লক্ষ্যে আগামী রোববার ঘরের মাঠে লিভারপুলের মুখোমুখি হবে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি। কুইয়াসহ দলের আরও যারা চোট সমস্যায় ভুগছেন, শুক্রবার সংবাদ সম্মেলনে তাদের বর্তমান পরিস্থিতি জানালেন ক্যারিক।

“আমরা সত্যিই ভালো অবস্থায় আছি। মাথেউস কিছু কাজ করেছে, তাই আমরা আশাবাদী। লুক শ খেলতে প্রস্তুত কিনা, নিশ্চিত নই; তবে তাকে নিয়েও আশাবাদী। মাটাইস ডি লিখট এখনও (পূর্ণ ফিটনেস পাওয়া থেকে) পিছিয়ে আছে, সে এই ম্যাচে থাকছে না।”

 “এছাড়া আমরা ভালো অবস্থায় আছি।”

চ্যাম্পিয়ন্স লিগের পরের মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে পাঁচ দল জায়গা পাবে। সেই দৌড়ে আছে লিভারপুলও। ৫৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে চতুর্থ স্থানে তারা। তাদের সমান পয়েন্ট নিয়ে পাঁচে অ্যাস্টন ভিলা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..