দর্শকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে পিএসএল ফাইনাল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৬, | ১২:৪৩:১২ |
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরের ফাইনাল ম্যাচটি দর্শকদের উপস্থিতিতে গ্যালারিতে বসে দেখার সুযোগ থাকছে। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো দর্শকশূন্য থাকলেও ফাইনালেই থাকছে এই ব্যতিক্রমী সিদ্ধান্ত। 

মধ্যপ্রাচ্যের সামরিক সংঘাতের কারণে সৃষ্ট জ্বালানি সংকট ও সাশ্রয় নীতির অংশ হিসেবে এবারের পিএসএল আয়োজন করা হচ্ছে সীমিত ব্যবস্থাপনায় এবং দর্শকবিহীন স্টেডিয়ামে।



তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি শনিবার জানিয়েছেন, ফাইনাল ম্যাচে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

এবারের আসরে ছয়টি ভেন্যুর পরিবর্তে ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে শুধুমাত্র লাহোর ও করাচিতে। আগামী ৩ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে পিএসএল ফাইনাল।

টিকিট বিক্রির বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..