লা লিগার 'প্লেয়ার অব দ্য মান্থ' অ্যাওয়ার্ড জিতলেন লামিন ইয়ামাল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৫, | ২৩:০১:০৭ |
চোট পেয়ে মৌসুমের বাকি সময়ের জন্য ছিটকে গেছেন মাঠের বাইরে; তবে এর আগে দারুণ পারফরম্যান্সে একটি সেরার পুরস্কার নিশ্চিত করেছেন লামিনে ইয়ামাল। লা লিগার এপ্রিলের সেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন বার্সেলোনা ফরোয়ার্ড।

লা লিগার ওয়েবসাইটে শুক্রবার ইয়ামালের সেরা হওয়ার খবরটি জানানো হয়। ভোটাভুটিতে তিনি হারিয়েছেন মায়োর্কার ভেদাত মুরিকি, রিয়াল সোসিয়েদাদের কার্লোস সোলের, আলাভেসের লুকাস বোয়ে ও রেয়াল ওবিয়েদোর ফেদে ভিনাসকে হারিয়েছেন।

চলতি মাসে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে বার্সেলোনা এবং জিতেছে এর সবগুলোয়। আর এই জয়ের প্রতিটিতেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ইয়ামাল। 



আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলের জয়ে জালের দেখা না পেলেও, প্রতিপক্ষের রক্ষণে ইয়ামালের উপস্থিতি ছিল দুর্দান্ত। পরের ম্যাচে এস্পানিওলের বিপক্ষে ৪-১ ব্যবধানে জয়ের পথে একটি গোল ও দুটি অ্যাসিস্ট করেন তিনি। আর সবশেষ, সেল্তা ভিগোর বিপক্ষে ১-০ ব্যবধানের জয়ে একমাত্র গোলটি করেন তরুণ এই সেনসেশন।

এই নিয়ে চলতি মৌসুমে তিনবার মাস সেরা নির্বাচিত হলেন ইয়ামাল। এর আগে এই পুরস্কার তিনি পেয়েছিলেন নভেম্বর ও ডিসেম্বরে।

২০১৩ সালে পুরস্কারটি দেওয়া শুরুর পর থেকে এই প্রথম কেউ মৌসুমে তিনবার এটা জিততে পারলেন।

মাঠের বাইরে চলে যাওয়ার আগে এবারের লা লিগায় ২৮ ম্যাচ খেলে ১৬টি গোল ও ১১টি অ্যাসিস্ট করেছেন ইয়ামাল। আসরে তার চেয়ে বেশি অ্যাসিস্ট এখন পর্যন্ত কেউ করতে পারেনি।

গত সপ্তাহে সেল্তার বিপক্ষে জয়সূচক গোলটি করার পরই উদযাপনের সময় ব্যথা অনুভব করেন ইয়ামাল। পরে আর খেলা চালিয়ে যেতে পারেননি তিনি।

এরপর কাতালান ক্লাবটি বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, পরীক্ষায় ইয়ামালের বাঁ হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়েছে। মৌসুমের বাকি অংশে তিনি খেলতে পারবেন না, তবে বিশ্বকাপের জন্য তাকে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..