সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

সংরক্ষিত নারী আসন

বিএনপির মনোনয়ন পেলেন জীবা আমিনা খান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২০, | ১৯:৪২:৫৫ |
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন দলের নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি ও ঝালকাঠি জেলা বিএনপির সদস্য জীবা আমিনা খান।

সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তার নাম ঘোষণা করেন।

এর আগে গত ১৭ এপ্রিল থেকে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু করে বিএনপি। দলের মনোনয়ন বোর্ডের সদস্যরা প্রার্থীদের সাক্ষাৎকার নেন। এ প্রক্রিয়ায় অংশ নিতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সাত শতাধিক আবেদন জমা পড়ে।

উল্লেখ্য, জীবা আমিনা খান এর আগে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীকে ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা ৫০টি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..