সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ব্যয়বহুল বাংলাদেশ, বিশ্বে সুইজারল্যান্ড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০২-১৭, | ১৫:২৩:৩৫ |
বসবাসের জন্য দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে ব্যয়বহুল দেশ বাংলাদেশ আর বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দেশ সুইজারল্যান্ড।

সম্প্রতি সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। পাঁচটি মানদণ্ডের উপর ভিত্তি করে এ তালিকা করেছে সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিন। মানদণ্ডগুলো হল-জীবনযাত্রার ব্যয়, বাসা ভাড়া, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যপণ্যের দাম, খাবারের দাম এবং নাগরিকদের পণ্য ক্রয় ক্ষমতা।

ম্যাগাজিনটির প্রতিবেদন অনুসারে, দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম ব্যয়ে বসবাস করা যায় পাকিস্তানে, এরপরই রয়েছে আফগানিস্তান ও ভারতের নাম।


বিশ্বের ব্যয়বহুল দেশের মধ্যে ৯ টি ইউরোপের, ৫ টি এশিয়ার, ১ টি উত্তর আমেরিকার, ১ টি আফ্রিকার, ২ টি ক্যারিবিয়ান এবং ২ টি ওশেনিয়া অঞ্চলের দেশ।


এদিকে সুইজারল্যান্ড এর পর বিশ্বের ব্যয়বহুল দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে নরওয়ে, তৃতীয় আইসল্যান্ড, চতুর্থ জাপান, পঞ্চম ডেনমার্ক, ষষ্ঠ বাহামাস, সপ্তম লুক্সেমবার্গ, অষ্টম ইসরায়েল, নবম সিঙ্গাপুর এবং দশম দক্ষিণ কোরিয়া।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..