সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

বিএনপির মনোনয়ন পেলেন নাদিয়া পাঠান পাপন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২০, | ১৭:৩৫:৫০ |
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ঢাকা মহানগর দক্ষিণের সদস্য নাদিয়া পাঠান পাপনসহ মোট ৩৬ মনোনয়ন প্রাপ্ত নারী সদস্যের নাম ঘোষণা করেছে বিএনপি।

সোমবার (২০) এপ্রিল দুপুর সোয়া ১২টায় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তবে অনেক নেতার স্বজন ও স্ত্রী-কন্যারা এবার মনোনয়ন পেয়েছেন বলে আলোচনা রয়েছে। যদিও দল থেকে আগেই জানানো হয়েছিল- সংরক্ষিত নারী আসনে সর্বোচ্চ যোগ্যতাসম্পন্ন ও ত্যাগীদেরই মূল্যায়ন পাবে।

নাদিয়া পাঠান পাপন ছাড়াও এবার বিএনপি থেকে মনোনয়ন লাভ করেছেন- শিরীন সুলতানা, সেলিমা রহমান, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, মোসা. ফরিদা ইয়াসমিন, নেওয়াজ হালিমা আরলী, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, নিলোফার চৌধুরী মনি, হেলেন জেরিন খান, জীবা আমিন খান, নিপুন রায় চৌধুরী, মাহমুদা হাবিবা, সানসিলা জেবরিন, মোছা. সাবিরা সুলতানা, সানজিদা ইসলাম তুলি, ফাহমিদা হক, সুলতানা আহমেদ, আন্না মিনজ, শামীম আরা বেগম স্বপ্না, সুবর্ণা সিকদার (ঠাকুর), মোসাম্মৎ শাম্মী আক্তার, বীথিকা বিনতে হোসাইন, ফেরদৌসী আহমেদ, মোছা. সুরাইয়া জেরিন, জহরত আদিব চৌধুরী, মানসুরা আক্তার, মমতাজ আলো, আরিফা সুলতানা, ফাহিমা নাসরিন, মোছা. সানজিদা ইয়াসমিন, শওকত আরা আক্তার, মাধবী মার্মা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

দলীয় সূত্রে জানা যায়, এবার বিএনপির মনোনয়ন ফরম বিক্রি হয়েছে মোট এক হাজার ২৫টি। এর মধ্যে জমা দিয়েছেন প্রায় ৯০০ জন। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে দুই হাজার টাকা এবং মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় প্রার্থীদের দিতে হয় ৫০ হাজার টাকা জামানত।


উল্লেখ্য, গত ১৭ ও ১৮ এপ্রিল প্রার্থীদের সাক্ষাৎকার নেন দলের চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্যরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..